প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে গতকাল শুক্রবার দিনব্যাপী দুই শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। শিমরাইল যুব কল্যাণ সংঘের আয়োজিত এ অনুষ্ঠানে শিমরাইল বাজারের চারজন চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকলিল আজম। সংঘের সভাপতি স ম অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফা মাহমুদ সারোয়ার। আরও উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা আলী আরশাদ প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।