প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার থেকে বিনা মূল্যে চোখের ছানির অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। পাংশা মহিলা কলেজ মাঠে দুই দিনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আল মাসুদ বিশ্বাস। এ এফ এম শফীউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উত্তম কুমার কুণ্ডু, কাজী নাজমাস সাকিব, খোন্দকার মাহবুব হোসেন প্রমুখ। চিকিৎসক দলের নেতৃত্ব দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।