বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার নাক, কান ও গলা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের ভাসানী মিলনায়তনে এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। সিরাজগঞ্জের আনছারি ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রেজাউল ইসলাম ও সিভিল সার্জন মো. সামসুদ্দীন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১ হাজার ৯০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।