বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার গরিব মানুষকে বিনা মূল্যে চর্মরোগ ও দাঁতের চিকিৎসা দেওয়া হয়। কলেজ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এ আয়োজন করে। বাস্তবায়ন করে স্থানীয় বেসরকারি সংস্থা কেকেএস। সংস্থাটির নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বারের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী প্রমুখ। সভা শেষে ২৬০ জন চর্ম, যৌন, কুষ্ঠ ও দন্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|