বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার চার শ রোগীকে বিনা মূল্যে দন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় আড়াই শতাধিক রোগীকে ওষুধও সরবরাহ করা হয়। এই কার্যক্রমের উদ্যোক্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের প্রভাষক খালেদ বিন হোসাইন বলেন, স্বাধীনতা দিবসে পাঁচজন দন্ত চিকিৎসকের পক্ষ থেকে গ্রামের প্রায় চার শ দন্ত রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|