প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে আড়াই হাজার দুস্থ লোককে বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ২১০ জনের চোখের ছানি অপসারণ করা হয়। দারিদ্র্য বিমোচন সংস্থার (ডিবিএস) আয়োজনে ও পিকেএসএফের অর্থায়নে গতকাল বৃহস্পতিবার শহরের ফুলবাগানপাড়া চত্বরে এই চক্ষুশিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। ডিবিএসের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবু জাফর উপস্থিত ছিলেন। মেহেরপুর প্রতিনিধি|