প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ৯০০ দুস্থ নারী-পুরুষকে গতকাল শনিবার বিনা মূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। শহরের বন্ধু সংগঠন ’৯৭ এসএসসি ব্যাচের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প করা হয়। সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পে ৯৭ ব্যাচের ১২ জন চিকিৎসক বিনা মূল্যে রোগীদের রোগ নির্ণয়, চিকিৎসাপত্র ও ওষুধ দেন। কাজল আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদা খানম, আজবাহার আলী শেখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মাহমুদ হোসেন ক্যাম্প পরিদর্শন করেন।