প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চক্ষুশিবিরের মাধ্যমে প্রায় ৮০০ রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র এবং ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৫ জন রোগীকে বিনা মূল্যে লেন্সসহ ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি সুবর্ণচর উপজেলা পরিষদের সহায়তায় এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো. মখসুদুল হক। বক্তব্য দেন চর জুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম মজুমদার, চাঁদপুর বিএনএসবির জনসংযোগ কর্মকর্তা আবু জাফর প্রমুখ।