বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় স্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি দশিম উদ্দিন চক্ষুশিবির উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা বহুব্রীহি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, প্রবীণ কল্যাণ সংঘ ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আলোছায়া ডট কম, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এ চিকিৎসাসেবার আয়োজন করে। এতে পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া চোখে অস্ত্রোপচারের জন্য ১০০ জন রোগী বাছাই করা হয়। দিনাজপুর অফিস।