প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মহিলা কলেজে গতকাল শনিবার বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। ‘মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে শিবিরে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদল বিভিন্ন গ্রাম থেকে আসা ৮৪৫ জন রোগীর চোখের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করে। এদের মধ্য থেকে চোখে বিনা মূল্যে লেন্স স্থাপনের জন্য ৯০ জনকে মনোনীত করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি