বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪০০ দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। মহান মে দিবস উপলক্ষে গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত পৌর শহরের ডাকবাংলো ও প্রেসক্লাবে, উপজেলার আমড়াগাছিয়া, তুষখালী, বেতমোর ও মিঠাখালী গ্রামে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক, হৃদ্রোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ এম নজরুল ইসলাম রোগীদের বিনা মূল্যে ওই চিকিৎসা দেন।