বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি’ স্লোগান নিয়ে গতকাল সোমবার পঞ্চগড়ের দেবীডুবা ইউনিয়ন পরিষদ চত্বরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ দেবীগঞ্জ এই চিকিৎসা শিবিরের আয়োজন করে। রংপুরের দিপ আই কেয়ার ফাউন্ডেশনের চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। প্রায় ৭০০ রোগীকে সেবা দেওয়া হয়। পরে সেখান থেকে ১০০ রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দেবীডুবা ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক, আরডিআরএসের পঞ্চগড়ের কর্মসূচি ব্যবস্থাপক হাসিনা বেগম, রেজাউল করিম, ইউসুফ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।