প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের জন্য গতকাল সোমবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এর আয়োজন করে। কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।