প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে প্রবীণদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে নীলফামারী জেলা প্রবীণ হিতৈষী সংঘ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মাধারমোড়ে অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সহসভাপতি রাহাত হোসেন। আরেক সহসভাপতি আজিজুল হক সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন মোশাররফ হোসেন, রাহাত হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক উদ্বোধনী দিনে ১০ জন প্রবীণকে চিকিৎসাসেবা দেন। সপ্তাহের প্রতি মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিনা মূল্যে এ চিকিৎসাসেবা দেওয়া হবে।