প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তিন শতাধিক হতদরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় তাঁদের মধ্যে বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে কাদিরদী প্রাক্তন বোর্ড কার্যালয়ের প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসাসেবা চলে। সকালে এর উদ্বোধন করেন সংস্থার পরিচালক (নিরীক্ষা) কাজী মশিউর রহমান। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তানভীর আহমেদ সভাপতিত্ব করেন।