বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার ডিক্রিরচর গ্রামে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। ড্যাব নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সুবিধাবঞ্চিত এলাকায় এ ধরনের কার্যক্রম আরও চালানো হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|