বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বৃদ্ধদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে ‘প্রবীণ কল্যাণ কেন্দ্র’ এ সেবার আয়োজন করে। শাহজালাল চৌধুরী ওরফে বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাজাহান আলি। গতকাল শতাধিক বৃদ্ধ নারী ও পুরুষকে বিনা মূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়। প্রবীণকল্যাণ কেন্দ্রের সভাপতি শাহজালাল চৌধুরী ওরফে বেলাল জানান, প্রতি মাসে একবার করে বৃদ্ধদের বিনা মূল্যে এ সেবা দেওয়া হয়।