বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল রোববার ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে ইউপি কার্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ২৮০ জন সাধারণ মানুষ সেবা নেন। ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সমৃদ্ধি প্রকল্পের আওতায় ইউনিয়নের সাধারণ মানুষকে প্রতি তিন মাস পরপর এই চিকিৎসাসেবা দেওয়া হয়। রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা এখানে এসে সেবা দেন। গতকাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পার্থ সারথি দত্ত, চিকিৎসা কর্মকর্তা সাবিলা আহমেদ তিন্নি, শম্পা রানী পাল ও উত্তম কুমার শর্মা চিকিৎসা দেন। মৌলভীবাজার প্রতিনিধি|