বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী ৩১২ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। খাড়েরা যুব সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া এখানে ১৬৩ জনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। চিকিৎসক সাফায়েত কামাল, আবু আহাম্মদ, হুমায়রা জাবিন, জিনিয়া খান, সোহেল মাহমুদ রোগীদের চিকিৎসা দেন। এ উপলক্ষে খাড়েরা যুব সংগঠনের সভাপতি তারেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।