প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে পাঁচ শতাধিক নারীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সকাল ১০টার দিকে এই বিশেষ স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী। দিনব্যাপী চিকিৎসাসেবা দেন বাত ও ব্যথারোগ বিশেষজ্ঞ সোহেলী রহমান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ নিগার সুলতানা ও হাসিনা বেগম, ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন রুখসানা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজিস্ট সানিয়া হক, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ পারভীন সুলতানা, ডায়াবেটিস বিশেষজ্ঞ সুলতানা রেহানা আক্তার এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।