প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় দরিদ্র রোগীদের জন্য বিনা মূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে দিনব্যাপী ২১৪ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৭০ জন রোগীকে চোখে অস্ত্রোপচারের জন্য ওই দিন সন্ধ্যায় খুলনার শিরোমণিতে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হাসপাতাল এবং লোহাগড়া বাজারের দারাজ ট্রেডার্সের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি শেখ মফিজুর রহমান, প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান প্রমুখ।