বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার হোগলা গ্রামে মীরা বাড়ির ঈদগাহ মাঠে গতকাল সোমবার দিনব্যাপী গরিব ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। স্থানীয় হাজি আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ মো. রুমান এ আয়োজন করেন। এতে চিকিৎসক ছিলেন ঢাকার একটি বেসরকারি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী প্রায় ৩০০ রোগীর বিনা মূল্যে চোখ পরীক্ষা করা হয়। এর পর তাঁদের চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।