বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পপুলার পাটকলের দুই শতাধিক শ্রমিককে গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শ্রম কল্যাণ কার্যালয়ের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউসি এলাকায় পাটকলের কার্যালয়ে তাঁদের সেবা দেন শ্রম কল্যাণ কার্যালয়ের চিকিৎসক আবু সালেহ মুহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন পাটকলের জিএম মো. আবদুল্লাহ, ডিজিএম আতিকুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। শ্রম কল্যাণের চিকিৎসক আবু সালেহ মুহাম্মদ জানান, শ্রমিকেরা যাতে সুস্থভাবে কাজ করতে পারেন এ জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।