বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে আজ শুক্রবার থেকে বিনা মূল্যে নারীদের ফিস্টুলা রোগের চিকিৎসা শুরু হচ্ছে। কুমুদিনী হাসপাতাল ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) যৌথ সহায়তায় শুরু হওয়া এ চিকিৎসা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে এনজেন্ডার হেলথ নামের আমেরিকার একটি বেসরকারি সংস্থার বাংলাদেশ কান্ট্রি কার্যালয় (বিসিও)। কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার জানান, ফিস্টুলা রোগীদের চিকিৎসা দিতে প্রত্যেকের পেছনে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হবে; যা রোগীরা সম্পূর্ণ বিনা মূল্যে পাবেন।