বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বৃদ্ধদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে ‘প্রবীণ কল্যাণ কেন্দ্র’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সেবা দেয়। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির সহায়তায় ওই এলাকার ৪০০ বৃদ্ধ নারী-পুরুষকে চিকিৎসাপত্র, বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। একই স্থানে ৫০০ গরিব শিশু শিক্ষার্থীর মধ্যে নতুন জামা বিতরণ করা হয়। প্রবীণ কল্যাণ কেন্দ্রের সভাপতি শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. শামসুল হক।