বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনার রহিম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে দুই শতাধিক প্রবীণ ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কর্মসূচিতে চিকিৎসাসেবা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক সাহিদ উদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম বজলুল কাদের শাহজাহান, সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক ছায়েদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।