বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন চেতনার আয়োজনে পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সংগঠন সূত্র জানায়, পৌর শহরের গোবিন্দনগর এলাকায় তাওয়াকলি মাদ্রাসা প্রাঙ্গণে এই সেবা দেওয়া হয়। সেবা কার্যক্রম পরিচালনা করেন ঢাকার পাদরি মিশন হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম, জামালপুরের তারাকান্দা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রধান চিকিৎসা কর্মকর্তা আবুবকর সিদ্দিক, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব কর্মকার ও ফামিদা ফারমিন।