বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের প্রগতি সংঘের উদ্যোগে গতকাল শুক্রবার বিনা মূল্যে চক্ষুরোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার আয়োজনে এ সেবা দেওয়া হয়। দুপচাঁচিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও শাহেদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ওসি নজরুল ইসলাম, কাউন্সিলর আজিম মিস্ত্রি, সাবেক কাউন্সিলর ইউনুস আলী, জিসি হাসপাতালের চক্ষুচিকিৎসক সুশান্ত কুমার, ব্যবস্থাপক আরিফুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা সেলিম পাটোয়ারী, সংঘের সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডি এম শিমুল। রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৩০০ জন রোগী সেবা নিয়েছেন।