বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার হোগলা গ্রামে মীরা বাড়ির ঈদগাহ মাঠে গতকাল শনিবার দিনব্যাপী তিন শতাধিক দুস্থ রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় প্রত্যেককে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। স্থানীয় হাজি আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ মো. রুমান এর আয়োজন করেন। চিকিৎসক ছিলেন ঢাকার সেন্ট্রাল লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. মশিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সাংসদ ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক মো. ইয়াকুব শরীফ, সমাজসেবক আবদুস সোবাহান, মো. সুলতান শরীফ প্রমুখ।