বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের নিয়ে অনুষ্ঠিত বিনা মূল্যে দুই দিনব্যাপী ক্যাম্প গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ফরিদপুরে শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে ইসমাইল ট্রেইন ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ফরিদপুর। দুই দিনব্যাপী এ ক্যাম্পে দলনেতা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শামসুদ্দীন আহমেদ। ফরিদপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, দুই দিনব্যাপী এ ক্যাম্পে ৩১ জন রোগীকে ঠোঁটকাটা ও তালুকাটার অস্ত্রোপচার করা হয়।