প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিন দিনব্যাপী প্রতিবন্ধীদের বিনা মূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়েছে। গতকাল ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল আলম, জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা মিঠুন চক্রবর্তী প্রমুখ। আগামীকাল বুধবার বিকেল চারটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতিবন্ধী এবং স্ট্রোক ও পক্ষাঘাত রোগীদের বিনা মূল্যে ফিজিওথেরাপি দেওয়া হবে।