প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইয়াছিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নওদা খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীসহ দুস্থদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০০ রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। ওই স্মৃতি পরিষদের ও কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ইফতেখার মাহমুদ প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে কম্বলগুলো তুলে দেন। আশপাশের কয়েক গ্রামের ৫০০ নারী-পুরুষ ও শিশু রোগীর চিকিৎসার জন্য বিনা মূল্যে ব্যবস্থাপত্র দেন চিকিৎসক আশরাফুল হক, বশির উদ্দীন, সিরাজুম মনির, শামীম আরা, এবি সিদ্দীকি, মোসাদ্দেক রেজা, আল মামুন ও সোহেল হোসেন।