বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল গ্রামে গতকাল শনিবার শিশু ও বয়স্কদের বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। স্থানীয় সবুজ বাংলা গণকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আনুয়ারুল হক, রাশিদুল হাসান, হাবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা কামাল হোসেন, সবুজ বাংলা সংগঠনের সভাপতি আল আমীন। প্রতি সপ্তাহে শনিবার শুধু শিশু ও বয়স্কদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসার সব ব্যয় সবুজ বাংলা গণকল্যাণ সংগঠন বহন করবে।