প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। বড়চওনা প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ চিকিৎসা দেওয়া হয়। এর আয়োজন করে ‘অ্যাহেড’ ও ‘সিআরপি’ নামের দুটি বেসরকারি সংস্থা। প্রবীণ কল্যাণ কেন্দ্রের সভাপতি শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ২৪৫ জন প্রতিবন্ধীকে চিকিৎসাসেবা (থেরাপি) ও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া গরিব চারজন প্রতিবন্ধীকে বিনা মূল্যে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।