বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীবেষ্টিত নুনেরটেক চরের দুই হাজার গরিব মানুষকে গতকাল রোববার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভূঁইয়া ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে নুনেরটেক, টেকপাড়া, গুচ্ছগ্রাম, সবুজবাগ, রগুনাথচর, নতুন মহল্লা, চুয়াডাঙ্গা ও সায়দাবাদসহ ১০টি গ্রামের মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি বাবুল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়াসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।