বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার পশ্চিম ধরকাপন এলাকায় গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে এই সেবা দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী। ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর সঞ্চালনায় জেলা প্রশাসক ছাড়াও বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ প্রমুখ। কার্যক্রমে সহযোগিতা করছে মৌলভীবাজার চক্ষু হাসপাতাল।