প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে ফরিদপুর জেনারেল হাসপাতাল। গতকাল সোমবার সকালে জেলার উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানান ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. আবদুর রশিদ। সভায় জানানো হয়, ১৭ মার্চ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে হাসপাতালে এ সেবা কার্যক্রম চলবে। ওই দিন মেডিসিন, গাইনি, মা ও শিশু, অর্থোপেডিক, সার্জারি, নাক-কান-গলা, চোখ, দাঁত, চর্মসহ সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হবে।