বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনোয়ারা সেন্ট্রাল হাসপাতালে গতকাল বুধবার স্থানীয় পাঁচ শতাধিক গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালের প্রতিষ্ঠাতা হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ জসিম উদ্দিনের মা আনোয়ারা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোগীদের এ সেবা দেওয়া হয়। দিনব্যাপী হৃদ্রোগ, মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, চক্ষু ও ফিজিওথেরাপির বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন।