প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো মেরুদণ্ডের সমস্যায় ভোগা দুজন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের স্পাইনাল সার্জন অধ্যাপক শাহ আলমের নেতৃত্বে একদল চিকিৎসক বিনা মূল্যে ওই অস্ত্রোপচার করেন। এ ছাড়া এদিন ৫০ জন স্পাইনাল সমস্যার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ উপলক্ষে সকালে সদর হাসপাতালের সম্মেলনকক্ষে মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকদের সেমিনার হয়। এতে ৪০ জন চিকিৎসক অংশ নেন। স্বাস্থ্য বিভাগ ও বিএমএ জেলা শাখা সেমিনারের আয়োজন করে। এতে সিভিল সার্জন এফ বি এম আবদুল লতিফ সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক শাহ আলম। মাগুরা প্রতিনিধি|