বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাজারে গতকাল শনিবার বিনা মূল্যে গরিব, দুস্থ চক্ষু রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় ও স্থানীয় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন ধারা (গুড) এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে গুড-এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক হাফিজার রহমান। এই কর্মসূচির আওতায় চার শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়। এর মধ্যে ছানিপড়া ৩২ রোগীর চোখে অস্ত্রোপচার করার ব্যবস্থা করা হবে।