বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার দিনব্যাপী স্থানীয় বেসরকারি সংস্থা দৃষ্টি বাংলার উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। পৌরসভার আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তাড়িয়াপাড়া গ্রামের রোগী নিপা বেগম বলেন, বিনা মূল্যে চোখের চিকিৎসা পেয়ে ভালোই হয়েছে। দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক বাদশা ভুইয়া বলেন, এলাকার গরিব রোগীদের কথা চিন্তা করে বিনা মূল্যে এই চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।