বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি গ্রামে কবীর এইচ মুক্তা হাসপাতাল প্রাঙ্গণে রাবেয়া মনছুর ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান এ ক্যাম্পের উদ্বোধন করেন। সেখানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দ জাহিদ হোসেন, আনোয়ার হোসেন, ইসতিয়াক হোসেন ও আবু জাফর রোগীদের চিকিৎসাসেবা দেন।