বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নে বিনা মূল্যে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমন্ত বহুমুখী উচ্চবিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার এই চিকিৎসা শিবিরের আয়োজন করে। জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ শহীদুজ্জামান সরকার এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা পৌরসভার মেয়র রেজাউল করিম, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ, সংস্থার ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রমুখ।