বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে উপজেলার বড়চওনা গ্রামে সংগঠনের নিজ কার্যালয়ে এ সেবা দেওয়া হয়। সংগঠনের সভাপতি শাহজালাল চৌধুরী বলেন, দুই বছর ধরে প্রতি মাসেই তাঁরা ষাটোর্ধ্ব অসহায় ও দরিদ্র নারী-পুরুষকে এ সেবা দিচ্ছেন।