বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল শনিবার বিনা মূল্যে প্রায় ৬০০ রোগীকে দাঁতের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। ভার্সিটি সার্কেল মির্জাপুর এ সেবার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন খলিলুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা এস এম খলিলুর রহমান। আরও বক্তব্য দেন খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. শহীদুল্লাহ প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি