প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পল্লি সমাজের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। ব্র্যাক উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার কোনাবাড়ী গ্রামের চান মিয়ার বাড়িতে গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই গ্রামের ৫০ জন গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া কামরাবাদের আবদুস সোবহানের বাড়িতে ৫০ জন চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ব্র্যাক কর্মসূচি সংগঠক মর্জিনা আক্তার।