বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা মোড়ে চাঁদপুরজমিন হাসপাতালে গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চিকিৎসাসেবা দেন গ্যাস্ট্রোলিভারের ওপর রাশিয়া থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মো. খোরশেদ আলম। বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল জানান, হাসপাতালটি ২০১৫ সালের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠা হওয়ার পর ওই এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।