বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় প্রায় ৫০০ গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল উপজেলার ইলিশাবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করে প্রথম আলো নওগাঁ বন্ধুসভা। সার্বিক সহযোগিতা করে নওগাঁ ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও পিয়ারলেস প্লাস অ্যাসোসিয়েশন। রোগীদের দেখেন চিকিৎসক মনজুরুল আলম, আরাফাত মঈন, নুরুল মাহমুদ, তরিকুল ইসলাম, এস এম রহিদুজ্জামান, আরিফুর রহমান ও সানিউল ইসলাম। নওগাঁ বন্ধুসভার সভাপতি তাসলিমা ফেরদাউস জানান, নাক, কান ও গলার ৭৫ জন, স্ত্রীরোগ ৮০, মেডিসিন ১৫০, শিশু ৫৫, ব্যথা ৫০ ও হৃদ্রোগের আক্রান্ত ৭২ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।