বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নারান্দী শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ শহিদ উল্লাহ। এ সময় মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে চিকিৎসকেরা ৩৪৫ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনা মূল্যে ওষুধ বিতরণ করেন। এদিকে ডাম ফাউন্ডেশনের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় চারজন ভিক্ষুকের প্রত্যেককে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
নরসিংদী প্রতিনিধি