বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শনিবার বগুড়ার শেরপুর উপজেলায় তিন শ নারী-পুরুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শেরপুর টাউন বারোয়ারি মণ্ডপ চত্বরে শারদীয় দুর্গোৎসব কমিটি এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার। এর উদ্বোধন করেন চিকিৎসক বিপ্লব কুমার বর্মণ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি স্বপন কুমার কুণ্ডু। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম, চিকিৎসক অমিত কুমার ও অনুপ কুমার কুণ্ডু, শিক্ষক তাপস বসাক ও অনিরুদ্ধ চক্রবর্তী। উৎসব কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোহন্ত বলেন, ১৪ জন চিকিৎসক এ সেবা দেন। প্রতিবছর সপ্তমী পূজার দিন এ আয়োজন হয়।